Tuesday, June 16, 2026
Home কর্পোরেট এসিআই নিয়ে এলো নতুন স্কিনকেয়ার ব্র্যান্ড ‘অ্যাঞ্জেলিনা’

এসিআই নিয়ে এলো নতুন স্কিনকেয়ার ব্র্যান্ড ‘অ্যাঞ্জেলিনা’

নারীদের ত্বকের যত্নের চাহিদা ও বৈজ্ঞানিক উপাদানসমৃদ্ধ স্কিনকেয়ার পণ্যের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। আধুনিক স্কিনকেয়ার পণ্যগুলোর প্রতিযোগিতামূলক বাজারে এবার যুক্ত হলো এসিআই-এর নতুন ব্র্যান্ড ‘অ্যাঞ্জেলিনা’। নতুন প্রজন্মের ফর্মুলেশনে তৈরি এই ব্র্যান্ডের প্রথম পণ্য ‘অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’ এখন বাজারে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনে ‘অ্যাঞ্জেলিনা’ ব্র্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই আয়োজনে ব্র্যান্ড ফেস হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেড-এর বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমদ, জেনারেল ম্যানেজার (সেলস) মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি অপারেশনস) দীপঙ্কর বিশ্বাস, জেনারেল ম্যানেজার (মিডিয়া ও কমিউনিকেশন) মো. নাহিদ নেওয়াজ, ব্র্যান্ড ম্যানেজার রওনক জাহান, ব্র্যান্ড লিড আনান মাসুম অহনা সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ‘অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’-এর মোড়ক উন্মোচন করা হয়।

নারীদের মধ্যে ত্বকের পরিচর্যা নিয়ে নানা উদ্বেগ ও হীনম্মন্যতা কাজ করে। অনেকেই শুষ্কতা, নিষ্প্রভতা ও অকাল বলিরেখা দূর করতে ঘরোয়া পদ্ধতি বা দামি বিদেশি পণ্যের ওপর নির্ভর করেন, যার বেশিরভাগের কার্যকারিতা নিয়ে রয়েছে প্রশ্ন। এসব পণ্যের দীর্ঘমেয়াদি ব্যবহারে ত্বকের কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা বাড়ে অনেকের।

এসিআই-এর নতুন পণ্য ‘অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’ এই সমস্যাগুলোর সমাধান দিতে বাজারে এসেছে। এর বিশেষ ফর্মুলেশনে রয়েছে হায়ালুরনিক এসিড, গ্লিসারিন ও গোলাপের নির্যাস, যা ত্বকের শুষ্কতা দূর করে এনে দেয় সতেজ সৌন্দর্য। নিয়মিত ব্যবহারে এটি ত্বকের আর্দ্রতা বজায় রেখে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

বর্তমানে ‘অ্যাঞ্জেলিনা হায়ালুরনিক বুস্টার’ দেশব্যাপী বিভিন্ন আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এসিআই-এর এই নতুন উদ্যোগ নারীদের ত্বকের যত্নের বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র ৩০তম বার্ষিক সাধারণ সভা সোমবার (১৫ জুন) সকাল ১১ ঘটিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ...

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে এবিবি’র স্বাগত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকটির জন্য নতুনভাবে যাত্রা শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ...

Recent Comments