Tuesday, May 26, 2026
Home জাতীয় অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি ছলিম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি ছলিম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ এসব মামলার তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। মামলাগুলো করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

দুদক জানায়, ছলিম উদ্দিন তরফদার পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখেন। একইসঙ্গে তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছলিম উদ্দিন তার পদ ব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেন এবং স্ত্রীর নামে স্থানান্তর করেন। তাই শিরিনের পাশাপাশি তাকেও দুই মামলায় আসামি করা হয়েছে।

২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ছলিম উদ্দিন তরফদার।

এদিকে, ছলিম উদ্দিনের ছেলে সাকলাইন মাহমুদের নামেও অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক মহাপরিচালক। তার নামে ইটভাটা ও অন্যান্য স্থাপনা থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও বেনামি সম্পদের সম্ভাবনার ভিত্তিতে তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এছাড়াও, একই দিনে ঢাকার আলোচিত ডিবি পুলিশের সাবেক কর্মকর্তা হারুন অর রশীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এই মামলাটি করেছেন দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন।দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অবৈধ সম্পদ

**অবৈধ সম্পদের অভিযোগে সাবেক এমপি ছলিম উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা**

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ এসব মামলার তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। মামলাগুলো করেন সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

দুদক জানায়, ছলিম উদ্দিন তরফদার পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখেন। একইসঙ্গে তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছলিম উদ্দিন তার পদ ব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন করেন এবং স্ত্রীর নামে স্থানান্তর করেন। তাই শিরিনের পাশাপাশি তাকেও দুই মামলায় আসামি করা হয়েছে।

২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন ছলিম উদ্দিন তরফদার।

এদিকে, ছলিম উদ্দিনের ছেলে সাকলাইন মাহমুদের নামেও অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক মহাপরিচালক। তার নামে ইটভাটা ও অন্যান্য স্থাপনা থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া আরও বেনামি সম্পদের সম্ভাবনার ভিত্তিতে তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দুদক।

এছাড়াও, একই দিনে ঢাকার আলোচিত ডিবি পুলিশের সাবেক কর্মকর্তা হারুন অর রশীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করেছে দুদক। তার বিরুদ্ধে ৮ কোটি ৫৫ লাখ ৫২ হাজার টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এই মামলাটি করেছেন দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন।

দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে কমিশনের চলমান অভিযান আরও জোরদার করা হবে। অর্জনের বিরুদ্ধে কমিশনের চলমান অভিযান আরও জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments