Saturday, June 20, 2026
Home আন্তর্জাতিক ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ফি নেবে না ইরান

৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ফি নেবে না ইরান

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।  যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে।

মাসের পর মাস চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে যে অস্থিরতা তৈরি হয়েছিল, এই পদক্ষেপকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে স্বাভাবিক নৌযান চলাচল পুনরুদ্ধারের বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক বাণিজ্যিক জাহাজগুলোকে ৬০ দিনের জন্য কোনো ফি দিতে হবে না।

এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারের জন্য যে খরচ সাধারণত নেওয়া হয়, তা সম্পূর্ণভাবে ইরান সরকার বহন করবে।

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ৬০ দিনের জন্য আবেদনকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না। এসব ব্যয় ইরান বহন করবে।’

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর এ ঘোষণা এলো।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আবেদন নিষ্পত্তি করতে এবং সমঝোতা স্মারকের আওতায় সেগুলোকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনার দাবি

দেশের হোটেল-রেস্তোরাঁ খাতে বিদ্যমান নীতি বৈষম্য দূর করতে স্ট্রিট ফুড ব্যবসাকে ভ্যাটের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির নেতারা বলেছেন, একই...

৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ফি নেবে না ইরান

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা...

হাইতির বিপক্ষে সহজ জয় পেল ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার মাঠে খেলতে নেমে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিন গোল দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।...

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক...

Recent Comments