Saturday, March 14, 2026
Home জাতীয় রাজনীতি ৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান

৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান

৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদন্ডের ভেতরে গিয়ে আটকে যায়।

প্রাথমিকভাবে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সেই বুলেট আর বের করা যায়নি। দুইপাশে কিডনি ও নিচেই মূত্রথলীর অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি।

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন। একইসঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

ডা. রফিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। আগামীকাল সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করনীয় নির্ধারিত হবে।

এ সময় যুবদলের সাবেক স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন: মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।...

সংসদের পরিবেশে স্লোগান গ্রহণযোগ্য নয়: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের ওয়াক আউট নিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন,...

ঈদের আগে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ডিম, মুরগি, ভোজ্যতেল, ডাল ও মসলাসহ বেশ কিছু পণ্যের দাম...

সংসদে বিরোধীদলীয় নেতার সারিতে জায়গা পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই স্পিকারের বাম পাশে বিরোধীদলীয় বেঞ্চে...

Recent Comments