Tuesday, May 19, 2026
Home কর্পোরেট ২৮তম ব্রোকার হিসেবে কোয়ান্ট থেকে ওএমএস নিচ্ছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

২৮তম ব্রোকার হিসেবে কোয়ান্ট থেকে ওএমএস নিচ্ছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার ও পূবালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক সিকিউরিটিজ। এ জন্য নিজস্ব ট্রেডিং প্ল্যটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরিকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) নিতে কোয়ান্ট ফিনটেক লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পূবালী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মাঝে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ ও কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল।

চুক্তি অনুযায়ী, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দেবে। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাবেদ হোসেন পূবালী ব্যাংক সিকিউরিটিজের এজিএম সুবাস দাস, কোম্পানি সচিব গনপতি কুমার, এসপিও মোহাম্মদ আবুল কাশেম ও রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোয়ান্ট ফিনটেকের চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, আমরা এ পর্যন্ত যত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছি, সবাই অনেক সন্তুষ্ট। বিশেষ করে পূবালী ব্যাংকের সঙ্গে আজকে চুক্তি স্বাক্ষর করে আমরা খুবই উচ্ছ্বসিত। আমি আশা করছি, আমাদের উভয়পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে আমরা দেশি একটি ওএমএস প্রোভাইডার বাংলাদেশের প্রথম সাড়ির একটি ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম।

তিনি আরও বলেন, আমরা এর আগে দেশি বিদেশি আরও ২৭টি প্রতিষ্ঠানে সঙ্গে কাজ শুরু করেছি। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান সুন্দরভাবে গ্রাহকদের সেবা দিয়ে আসছে। তাদের সঙ্গে থাকতে পেরে আমরাও গর্বিত। এদেশীয় উদ্যোক্তা হিসেবে আমারা আনন্দিত।

পূবালী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ বলেন, দেশীয় একটি প্রতিষ্ঠান থেকে ওএমএস নিতে পেরে আমার ভালো লাগছে। দেশি প্রতিষ্ঠান হলেও তারা ইতোমধ্যে সফলতার সঙ্গে অনেক প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে। আশা করছি, তারা সেবা দিয়ে সবার মন জয় করবে। একসময় সবাই দেশমুখী হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments