Saturday, July 25, 2026
Home খেলাধুলা ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএল নিলাম

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে ২০২৬ আইপিএল নিলাম

২০২৬ আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টানা তৃতীয় বছরের মতো বিদেশে হতে যাচ্ছে আইপিএল নিলাম। ২০২৪ সালে প্রথমবার বিদেশে (দুবাই) আয়োজিত হয় আইপিএলের নিলাম। ২০২৫ মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়।

অন্য সব মিনি নিলামের মতো ২০২৬ আইপিএল নিলাম হবে এক দিনের। ২০২৫ সালের স্কোয়াড থেকে কাকে ছাড়া হবে আর কাকে রাখা হবে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে এর তালিকা ১৫ নভেম্বর ভারতীয় সময় বেলা তিনটার মধ্যে জমা দিতে হবে।

আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ নিলাম শুরুর এক সপ্তাহ আগপর্যন্ত খোলা থাকবে। এটি গত আইপিএলের পর চালু হয়েছিল এবং নিলাম শেষে ট্রেডিং আবার চালু হবে, যা ২০২৬ আইপিএলের শুরুর এক মাস আগপর্যন্ত চলবে। তবে ২০২৬ মৌসুমের নিলামে যাদের কেনা হবে, তাদের কাউকে কোনো দল ট্রেড (খেলোয়াড় অদলবদল) করতে পারবে না। আইপিএলে এ পর্যন্ত পাঁচ দলের মধ্যে চারটি ট্রেড নিশ্চিত হয়েছে। এর মধ্যে আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলোয়াড় অদলবদলের ঘটনাও ঘটেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ট্রেডিং প্রক্রিয়ায় দলে পেয়েছে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। 

রাজস্থান রয়্যালস থেকে তাকে দলে নিতে চেন্নাইকে রাজস্থানকে দিতে হয়েছে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে। বৃহস্পতিবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নগদ চুক্তিতে দলে টেনেছে ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর ও শেরফান রাদারফোর্ডকে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে শার্দূলকে ২ কোটি রুপিতে এবং গুজরাট টাইটানস থেকে রাদারফোর্ডকে ২ কোটি ৬০ লাখ রুপিতে দলে নিয়েছে তারা।

আলাদা এক ট্রেডে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে মুম্বাই পেসার অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ২০২৬ আইপিএল অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি ১৫ মার্চ থেকে ৩১ মে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments