Wednesday, April 22, 2026
Home জাতীয় হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছেন, তা বাস্তবায়নে আর কোনো অতিরিক্ত শপথের প্রয়োজন নেই। ‘হ্যাঁ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং শিগগিরই সংশ্লিষ্ট বিল সংসদে উত্থাপন করা হবে বলে তিনি জানান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে জনগণের মতামত নির্ধারিত হয়েছে। যেখানে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে, সেখানে তা কার্যকর হবে। আর যেখানে ‘না’ ভোট হয়েছে, সে বিষয়গুলো সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মতপার্থক্য থাকবে, তা সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। এ বিষয়ে আইন বিশেষজ্ঞরাও সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ‘মব কালচার’ প্রসঙ্গে এ্যানি বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে কোনো ইতিবাচক ফল পাওয়া যায় না। আন্দোলনের নামে অরাজকতা দেশের অগ্রগতির পথে বাধা হতে পারে। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাংবিধানিক কাঠামোর মধ্যেই মত প্রকাশ করতে হবে।

সরকার ও দেশের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকতেই পারে; তবে সব ইস্যুতে বিরোধিতার মানসিকতা থেকে সরে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে তিনি সাংগঠনিক বিষয়েও দিকনির্দেশনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments