শেয়ার বাজারে তালিকাভুক্ত হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড চলতি হিসাববছরের (২০২৪-২৫) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ৩১ মার্চ ২০২৫ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকের ২৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৪ – মার্চ ২০২৫) হা-ওয়েল টেক্সটাইলের মোট ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৪ পয়সা, যেখানে গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৬৩ পয়সা।
ofansifbet giriş
এছাড়া, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩১ মার্চ ২০২৫ তারিখে ছিল ৩৯ টাকা ৫৬ পয়সা।


