Friday, June 19, 2026
Home জাতীয় হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন হাজি।
এবার হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় সবচেয়ে বেশি ৩৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার (১৯ জুন) পর্যন্ত সংস্থাটি ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।
সৌদি এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ২১ হাজার ৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৩ জন হাজি।
হাজিদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
সৌদি আরবে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা দিতে পরিচালিত চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত...

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ধর্মবিষয়ক...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলার জন্য দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যার মধ্যে এসব জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শুক্রবার...

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসির ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৮ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, এফসিএ, এফসিএস সভায়...

Recent Comments