স্টার্ট-আপ খাতে অর্থায়নের লক্ষ্যে মেঘনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ‘স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিএমডি মোমতাজুল করিম এন আহমেদ। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তাফা উপস্থিত ছিলেন।


