Monday, June 15, 2026
Home জাতীয় সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

সি পার্লের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্টস অ্যান্ড স্পা লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি ৪৮ পয়সা লোকসান করেছে। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। ফলে তুলনামূলকভাবে লোকসানের পরিমাণ সামান্য কমেছে।

এদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) কোম্পানির মোট শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গত বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৮৫ পয়সা। অর্থাৎ বার্ষিক তুলনায় কোম্পানির লোকসান কিছুটা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

অন্যদিকে ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৬ পয়সা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

এনআরবি ব্যাংক পিএলসি  বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করল

এনআরবি ব্যাংক পিএলসি এবং ভিসা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম ভিসা প্রিপেইড পে-রোল কার্ড চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বেতন বিতরণ ব্যবস্থাকে রূপান্তরিত করার...

নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে...

ভারতের মেডিক্যাল ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার (১৫ জুন) বিজ্ঞপ্তির মাধ্যমে আইভ্যাক জানায়, এখন থেকে পরবর্তী...

Recent Comments