Monday, April 20, 2026
Home খেলাধুলা সিএসই-তে ইডিইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

সিএসই-তে ইডিইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ জন শিক্ষার্থী শেয়ার বাজারের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গত ২১ আগস্ট ২০২৫ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর আগ্রাবাদস্থ কার্যালয়ে শিক্ষা সফর সম্পন্ন করে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএসই-এর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ বলেন, বাংলাদেশের শেয়ার বাজার এখনও পরিপক্ব নয়, তবে এ খাতে নতুনদের জন্য কাজের বিশাল সুযোগ রয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে গবেষণা, জ্ঞান আহরণ ও প্রায়োগিক অভিজ্ঞতার মাধ্যমে ভবিষ্যৎ বিনিয়োগকারী ও কর্ণধার হওয়ার পরামর্শ দেন।

ডিজিএম ও হেড অফ ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম উল্লেখ করেন, অর্থনীতিতে  শেয়ারবাজারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও লিস্টেড কোম্পানির সংখ্যা তুলনামূলক কম। তাই দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে অংশগ্রহণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

ডিজিএম ও হেড অফ সারভিলেন্স অ্যান্ড মপস নাহিদুল ইসলাম খান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার ধীর গতিতে এগোলেও অর্জন কম নয়। নতুন প্রোডাক্ট চালু এবং বৈচিত্র্যময় বিনিয়োগ মানসিকতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইডিইউ-এর প্রফেসর এ কাইয়ুম চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ক্যাপিটাল মার্কেট অর্থনীতির শক্তিশালী ভিত্তি এবং এই সফর তাদের প্রথম বাস্তব অভিজ্ঞতা হিসেবে ভবিষ্যতে বিনিয়োগ কার্যক্রমে ভূমিকা রাখবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments