Saturday, June 13, 2026
Home কর্পোরেট সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শেয়ারবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর পল্টনের আল-রাজী কমপ্লেক্সে সিএমজেএফ কার্যালয়ে সদস্যদের ভোটে ২০২৬ ও ২০২৭ সালের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আগে বিদায়ী কমিটির সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, বিদায়ী কমিটির দুই বছরের আয়-ব্যয়সহ আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

সিএমজেএফের কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে ভোট গ্রহণ হয়েছে। এতে সংগঠনের ৮৩ জন সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮১ জন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন চৌধুরী ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মাইনুল হাসান সোহেল, শাহনাজ শারমিন রিনভী ও আবু আলী।

সভাপতি পদে মো. মনির হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদের বিপরীতে সদ্য দায়িত্ব শেষ করা সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া পেয়েছেন ৩২ ভোট।

সহসভাপতি পদে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক বাবুল বর্মণ। তাঁর প্রতিদ্বন্দ্বী রাইজিং বিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম পেয়েছেন ৩৪ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

যে বাজেটে ট্যাক্স কমল, সে বাজেট বিরোধী দলের পছন্দ নয়:কক্সবাজারে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজেটের পর এখন পর্যন্ত নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষদের ভালো রাখার জন্য ৬০ পণ্যের ওপর কর প্রত্যাহার করা হয়েছে। বিরোধীদলের উদ্দেশ্য...

ইবিএলের ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ। ডিজিটাল প্লাটফর্মে...

Recent Comments