Saturday, May 16, 2026
Home অর্থ-বানিজ্য সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, বছরে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের ৩২ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এতে ইপিএস বৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৬৮৪ শতাংশ। একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৪ টাকা ৭২ পয়সা, যেখানে আগের বছরে ছিল ১৩ টাকা ৩৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৫ টাকা ৭৪ পয়সা। ব্যাংকটি জানিয়েছে, আগামী ১৬ জুলাই সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণ ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বাসভবন থেকে সড়কপথে জেলার উদ্দেশে রওনা হন তিনি। সফরকে...

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে দেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে...

যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটতে আজ শনিবার (১৬ মে) দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর...

Recent Comments