Tuesday, June 9, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে আবারও দায়িত্ব পেলেন রেহানা রহমান

সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারপার্সন হিসেবে আবারও দায়িত্ব পেলেন রেহানা রহমান

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপার্সন পদে আবারও নির্বাচিত হয়েছেন বিশিষ্ট উদ্যোক্তা মিসেস রেহানা রহমান। ২৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৭৭৭তম বোর্ড সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় এই দায়িত্ব প্রদান করেন।

বাংলাদেশের নারী উদ্যোক্তা অঙ্গনে সুপরিচিত নাম মিসেস রেহানা রহমান। তিনি বঙ্গল ট্রেডওয়েজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি সিএইচবি বিল্ডিং টেকনোলজিস লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাউথইস্ট ব্যাংকের পরিচালক থাকাকালে তার দক্ষ নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করেছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও শিক্ষা খাতে সক্রিয় ভূমিকার জন্যও তিনি প্রশংসিত। নর্থ সাউথ ইউনিভার্সিটির আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা উন্নয়নে অনন্য ভূমিকা রেখেছেন এবং প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে তিনি বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতির সভাপতি হিসেবে কাজ করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও ক্লাব কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে যুক্ত, যার মধ্যে গুলশান ক্লাব, বনানী ক্লাব, বোট ক্লাব এবং বারিধারা ডিপ্লোমেটিক এনক্লেভ ক্লাব উল্লেখযোগ্য।

খুলনার একটি সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মিসেস রেহানা রহমান অর্থনীতিতে বিএ (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তার পিতা প্রয়াত আব্দুল ওয়াজেদ খান চৌধুরী ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল। তিনি দেশের প্রখ্যাত ব্যবসায়ী প্রয়াত এম. মশিউর রহমানের সহধর্মিণী। নারী ক্ষমতায়ন ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৮ সালে বেগম রোকেয়া শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার অর্জন করেন।

তার পুনর্নির্বাচন সাউথইস্ট ব্যাংকের ভবিষ্যৎ উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments