Saturday, July 4, 2026
Home জাতীয় সারাদেশ শোকজ নোটিশের জবাবে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের বক্তব্য

শোকজ নোটিশের জবাবে বিএনপি নেতা গিয়াস উদ্দিনের বক্তব্য

 

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে চট্টগ্রামের রাউজানে চাঁদা আদায়, আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলাসহ বিভিন্ন অভিযোগের শোকজ নোটিশের লিখিত জবাব দিয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তিনি এ জবাব দেন।

লিখিত জবাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী জানান, দল থেকে ৫ নভেম্বর ইস্যুকৃত শোকজ নোটিশ তিনি হোয়াটস অ্যাপে পেয়েছেন। বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও নোটিশের উত্তর দিয়ে তিনি সম্মান জানান। তার ভাষায়, অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। তিনি ও তার পরিবার এ অভিযোগে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দাবি করেন, আওয়ামী লীগের নির্যাতন সত্ত্বেও তিনি দীর্ঘ ১৭ বছর ধরে দলের প্রতি অনুগত থেকেছেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের হুমকি উপেক্ষা করে সব কর্মসূচি সফলভাবে পালন করেছি। আওয়ামী লীগ সন্ত্রাসীদের নির্যাতনে আক্রান্ত হয়েও দলের সাথে ছিলাম এবং প্রয়াত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, তার পরিবার বিএনপিতে সবচেয়ে নির্যাতিত একটি পরিবার। তিনি বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “বিএনপি ও জিয়া পরিবারকে সবসময় শ্রদ্ধা করি। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কোনো কারণ নেই। এ ধরনের অপপ্রচার চালানো তাদের শেষ অস্ত্র।”

এদিকে, চাঁদা আদায়ের অভিযোগটি প্রত্যাখ্যান করেন ব্যবসায়ী মো. ফোরকান। তিনি জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিজে তার কাছে চাঁদা দাবি করেননি। নির্যাতনের জন্য দায়ী নির্দিষ্ট কয়েকজনের নামসহ তিনি রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ১২(১০)২০২৪), যা তদন্তাধীন।

তিনি বলেন, “গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনার সাথে যুক্ত করা হয়েছে। আমি প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।”

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কাজে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, জনগণের আস্থা ধরে...

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত...

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

Recent Comments