Saturday, June 27, 2026
Home জাতীয় শেখ পরিবারের ঘনিষ্ঠতা থেকে সম্পদের শিখরে সলটু

শেখ পরিবারের ঘনিষ্ঠতা থেকে সম্পদের শিখরে সলটু

একসময় সুনামগঞ্জে বাবার মুদির দোকানের পাশে লুঙ্গি সেলাই করে দিন পার করতেন সুজিব রঞ্জন দাস সলটু। অল্প কিছুদিনের ব্যবধানে সেই সলটু এখন কানাডা ও দুবাইয়ে বিলাসবহুল সম্পত্তির মালিক। কানাডার টরেন্টোতে তার রয়েছে শত কোটি টাকার চারটি বাড়ি, আরব আমিরাতে রয়েছে ফ্ল্যাট। প্রতিদিন কোটি টাকা জুয়া খেলেন বলেও অভিযোগ উঠেছে।

এই অবিশ্বাস্য উত্থানের পেছনে রয়েছে রাজনৈতিক সম্পর্ক ও প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদ। মরহুম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের স্নেহধন্য হয়ে রাজনীতির গণ্ডিতে পা রাখেন সলটু। পরবর্তীতে শেখ সেলিমের ছেলে শেখ ফজলে ফাহিমের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। অভিযোগ রয়েছে, ফাহিমের সহযোগিতাতেই কানাডায় বিপুল পরিমাণ অর্থ পাচার এবং দেশে সরকারি সুবিধা গ্রহণ করেন সলটু।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এফবিসিসিআই সভাপতির দায়িত্বে থাকাকালীন শেখ ফাহিমের সহায়তায় সলটু সুনামগঞ্জে একটি গ্যাস পাম্প স্থাপন করেন। এ পাম্প থেকেই দীর্ঘদিন ধরে অসাধু কর্মকর্তাদের সহায়তায় গ্যাস চুরির অভিযোগ ওঠে। গোপন তথ্যে জানা যায়, এই গ্যাস অবৈধভাবে সিলিন্ডারে ভরে বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করা হতো।

সলটুর এই অস্বাভাবিক সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে উঠে আসে বিদেশে সম্পত্তি কেনার চিত্র। ২০১৯ সালে তার স্ত্রীর নামে টরেন্টোর স্কারবোরোতে শত কোটি টাকা মূল্যের একটি বাড়ি কেনা হয়। আরও দুটি বাড়ি কেনার ক্ষেত্রে ‘ইকুইটি ক্রেডিট ইউনিয়ন ইনক’ ও ‘কুবার মর্গেজ ইনভেস্টমেন্ট করপোরেশন’-এর মাধ্যমে টাকা পরিশোধের তথ্য পাওয়া গেছে। অর্থ পাচারের এই প্রক্রিয়াগুলোর পেছনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির ছাপ স্পষ্ট।

সলটুর অতীত সম্পর্কেও বিতর্ক রয়েছে। ২০১৭ সালের হাওর দুর্নীতি মামলায় তিনি ও তার বন্ধু যুবলীগ নেতা খায়রুল হুদা চপল আসামি হলেও পরবর্তীতে তাদের নাম বাদ দেওয়া হয়। এই ঘটনা দুদকের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে।

বর্তমানে কানাডায় পলাতক সলটু ও চপল উভয়েই বিলাসী জীবনযাপন করছেন। কানাডা প্রবাসী অনেক বাংলাদেশি এই ধরনের লুটেরা গোষ্ঠীর কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আক্ষেপ করেছেন।

সলটুর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন এবং কোনো বার্তার উত্তর দেননি। শেখ ফজলে ফাহিমও দেশে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments