Friday, June 12, 2026
Home কর্পোরেট শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে দুটি বাস হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ উপলক্ষে শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূবালী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, ‘আমরা কেবল ব্যাংকিং সেবাতেই নয়, বরং দেশের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা এবং উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার এ উদ্যোগ পূবালী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ।’ ভবিষ্যতেও দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে থেকে জনকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments