Saturday, April 18, 2026
Home অর্থ-বানিজ্য রোজার আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে লেবু ও মুরগির দাম

রোজার আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে লেবু ও মুরগির দাম

রোজার আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা কাটছে না। কয়েক মাস ধরে তেল ও চালের বাজারে উচ্চমূল্যের চাপ অব্যাহত রয়েছে। এর মধ্যে লেবু ও ব্রয়লার মুরগির দাম নতুন করে বেড়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার, নয়াবাজার ও কেরানীগঞ্জের আগানগর বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে তেল পাওয়া গেলেও পর্যাপ্ত সরবরাহ নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। ডিলার পর্যায়ে তেলের সংকটের কথা বললেও বাজারে তেলের ঘাটতি দেখা যায়নি। ক্রেতারা বলছেন, রোজার আগে দাম বাড়ানোর জন্য ইচ্ছেকৃতভাবে তেল মজুত করা হচ্ছে।

চালের বাজারেও স্বস্তি নেই। রাজধানীর বাজারগুলোতে মিনিকেট চাল প্রতি কেজি ৮০-৮৪ টাকা, নাজিরশাইল ৭৬-৮৮ টাকা, আটাইশ ৫৮-৬০ টাকা ও মোটা স্বর্ণা ৫২-৫৬ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মিল পর্যায়ে তদারকি না থাকায় চালের দাম কমছে না, বরং রমজানের আগে আরও বাড়তে পারে। এদিকে, শবে বরাত ও রোজার আগে ব্রয়লার মুরগির দামও বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১০ টাকা বেড়ে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা ও লেয়ার মুরগির দাম ২৪০-২৮০ টাকার মধ্যে রয়েছে। এছাড়া হাঁসের দাম ৬০০-৬৫০ টাকা প্রতি পিস। মাংসের বাজারেও প্রভাব পড়েছে, গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে ৭৫০-৮৫০ টাকায় পৌঁছেছে।

অন্যদিকে, লেবুর দামও ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি ডজন লেবুর দাম ১৩০-১৮০ টাকা পর্যন্ত উঠেছে, যেখানে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, রমজানের চাহিদা সামনে রেখে সরবরাহ সংকট তৈরি হওয়ায় দাম বাড়ছে।নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। তারা বলছেন, বাজারে প্রশাসনিক নজরদারি বাড়ানো হলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙবে এবং রোজার আগে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিভিক রূপান্তরকক ককন্দ্র ককর বাাংলাকেশ ভরকেইল কাংকেস ২০২৬ অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments