Friday, June 12, 2026
Home কর্পোরেট রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) চট্টগ্রামের ও. আর. নিজাম রোডে অবস্থিত বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি ২০২৫ সালে স্বল্প ও সুদবিহীন আমানত সংগ্রহ, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, বৈদেশিক রেমিট্যান্স এবং অটোমেটেড চালান সংগ্রহসহ বিভিন্ন সূচকে অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এস. এম. দিদারুল ইসলাম। এ সময় চট্টগ্রাম বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments