Saturday, July 18, 2026
Home পুঁজিবাজার রানারের ৫০ লাখ শেয়ার বিক্রি করেছে ব্রামার ফ্রন্টিয়ার

রানারের ৫০ লাখ শেয়ার বিক্রি করেছে ব্রামার ফ্রন্টিয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির ৫০ লাখ শেয়ার পূর্ব ঘোষণা অনুসারে বিক্রি সম্পন্ন করেছে মরিশাসে নিবন্ধিত ব্রামার ফন্ট্রিয়ার পিই টু (মরিশাস) লিমিটেড।

সুইডেনভিত্তিক ব্রামার অ্যান্ড পার্টনার্সের বিদেশী বিনিয়োগ ফান্ড হিসেবে ২০১৩ সালে রানার অটোবাইলসে বিনিয়োগ করেছিল মরিশাসের প্রতিষ্ঠানটি। এর আগে গত ৯ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ শেয়ার বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পূর্ব ঘোষণা অনুসারে ৫০ লাখ শেয়ার বিক্রির পর বর্তমানে ব্রামার ফন্ট্রিয়ারের কাছে রানার অটোমোবাইলসের ১১ দশমিক ৭২ শতাংশ বা ১ কোটি ৩৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার রয়েছে। ২০১৩ সালের ২৮ সেপ্টেম্বর ব্রামার ফ্রন্টিয়ার রানার অটোমোবাইলসের ১ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ২৬১টি শেয়ার ১০৫ কোটি টাকায় কিনে নেয়। পরে ২০১৫ সালে দুই দফায় বোনাস শেয়ার ইস্যুর পর ব্রামারের শেয়ারের পরিমাণ বেড়ে ২ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৫২১টিতে দাঁড়ায়। ২০১৯ সালে রানার অটোমোবাইলস আইপিওতে আসার পর কোম্পানিটিতে ব্রামারের শেয়ার ধারণের পরিমাণ ২৪ দশমিক ৯৩ শতাংশ বা ২ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টিতে দাঁড়ায়। ২০২১-২২ সময়ে কিছু শেয়ার বিক্রি করার পর থেকে ব্রামারের কাছে রানারের ১৬ দশমিক ১২ শতাংশ বা ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার ছিল।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ২০ পয়সায়।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৫৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৪০ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২। এর ৫০ দশমিক ৪৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৫৯ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ২২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল ডিএসইতে রানার অটোমোবাইলসের শেয়ার সর্বশেষ ৪০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৪৬ টাকার মধ্যে ওঠানামা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments