Saturday, May 2, 2026
Home জাতীয় রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, রোববার জনসভা পলোগ্রাউন্ডে

রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, রোববার জনসভা পলোগ্রাউন্ডে

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে বন্দরনগরীতে বিএনপির কর্মীদের ব্যাপক প্রস্তুতি চলছে। রবিবার পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। স্থানীয় নেতাদের দাবি, জনসমুদ্রে রূপ নেবে এ সমাবেশ।

২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময় শেষবারের মতো চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান থাকলেও সে সময় তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।
নেতাকর্মীদের তথ্যমতে, পলোগ্রাউন্ড মাঠে জনসভার প্রস্তুতি চলছে। মাঠের দক্ষিণ প্রান্তে ১০০ ফুট দৈর্ঘ্যের মঞ্চ তৈরি করা হচ্ছে। নেতাকে স্বাগত জানাতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে ঢেকে দেওয়া হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো। প্রস্তুতি তদারকিতে থাকা নেতারা বলছেন, নেতাকে বরণ করতে বহু বছর অপেক্ষা করতে হয়েছে। এবার মুক্ত পরিবেশে সেই সুযোগ মিলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ শনিবার রাতে তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন এবং রাতে নগরে অবস্থান করবেন। পরদিন বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে তিনি বক্তব্য দেবেন। তারেক রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে এর আগে অনেক সমাবেশ হয়েছে, কিন্তু এবারের সমাগম হবে ব্যতিক্রম। দীর্ঘদিন পর তারেক রহমান নিজে চট্টগ্রামে এসে কথা বলবেন-এটি মানুষ ভিন্নভাবে গ্রহণ করছে। এটি কোনো একক দলের কর্মসূচি নয়, এটি একটি জনসম্পৃক্ত আয়োজন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই এগোচ্ছি। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তাঁকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মধ্যেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র করে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে আমরা ধারণা করছি।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এর ১৪ বছর পর একই মাঠে দলটির চেয়ারম্যান হিসেবে তাঁর সন্তান তারেক রহমানের বক্তব্য দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments