Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীর ৭ পাম্পে আজ থেকে অ্যাপেই মিলবে তেল

রাজধানীতে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে এবার চালু হলো মোবাইল অ্যাপভিত্তিক সেবা। আজ থেকে ঢাকার ৭টি পেট্রোল পাম্পে পরীক্ষামূলকভাবে অ্যাপ ব্যবহার করে তেল নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, ‘ফুয়েল পাস’ নামে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা আগে থেকেই নিবন্ধন করে নির্দিষ্ট সময় অনুযায়ী পাম্পে গিয়ে তেল নিতে পারবেন। এতে পাম্পে ভিড় ও দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে রাজধানীর কয়েকটি পাম্পে সীমিত আকারে এই কার্যক্রম শুরু হয় এবং ইতোমধ্যে হাজারো ব্যবহারকারী অ্যাপে নিবন্ধন করেছেন।

প্রাথমিকভাবে মোটরসাইকেল ব্যবহারকারীদের অগ্রাধিকার দিয়ে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো ঢাকা এবং পরে সারাদেশে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বর্তমানে রাজধানীর যেসব ফিলিং স্টেশনে এই সেবা পাওয়া যাচ্ছে সেগুলো হলো—তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

এসব পাম্পে বর্তমানে মোটরসাইকেল চালকরা শুধুমাত্র ফুয়েল পাস অ্যাপ ব্যবহার করেই পেট্রল ও অকটেন সংগ্রহ করতে পারছেন। পর্যায়ক্রমে এই সুবিধা সারাদেশে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments