Tuesday, May 19, 2026
Home জাতীয় মুন্নী সাহা-স্বামীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ দিলো দুদক

মুন্নী সাহা-স্বামীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার আদেশ দিলো দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ জারি করেছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মহাপরিচালক জানান, অনুসন্ধানকালে উভয়ের আয়ের সঙ্গে তুলনা করলে বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদ পাওয়া গেছে। ২০২৪-২০২৫ করবর্ষের হিসাব অনুযায়ী, মুন্নী সাহার মোট সম্পদ ১৩ কোটি ৮১ লাখ ৫০ হাজার ১৪৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ১ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ১১ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৭৪৯ টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ছিল ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫১৩ টাকা এবং ব্যয় ২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ২৫৬ টাকা। ফলে তার সঞ্চয় দাঁড়ায় ৭৩ লাখ ৯৩ হাজার ২৫৭ টাকা, যা তার মোট সম্পদের সঙ্গে তুলনা করলে ১৩ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৮৯২ টাকার ফারাক দেখা গেছে।

অন্যদিকে, মো. কবীর হোসেনের মোট সম্পদ ১৬ কোটি ৬৭ লাখ ৯৩ হাজার ৩৪০ টাকা, যার মধ্যে স্থাবর সম্পদ ২ কোটি ১২ লাখ ৪ হাজার ১৩৫ টাকা এবং অস্থাবর সম্পদ ১৪ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ২০৫ টাকা। তার গ্রহণযোগ্য আয় ছিল ৮ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৭২৫ টাকা, আর ব্যয় ৮৩ লাখ ৮৬ হাজার ৪০২ টাকা। সঞ্চয় বাদে ফারাক দাঁড়ায় ৯ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১৭ টাকা।

দুদক জানায়, উভয়ের সম্পদ ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। সংস্থাটি সম্পদ ও আয়ের অসঙ্গতির বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চালাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments