Tuesday, April 21, 2026
Home জাতীয় মিডল্যান্ড ব্যাংক-জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই

মিডল্যান্ড ব্যাংক-জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক সই

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করেছে। বৃহস্পতিবার (১৫ মে) এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা স্মারকের আওতায় মিডল্যান্ড ব্যাংক প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস এই চারটি পেনশন স্কিমে গ্রাহকদের নিবন্ধন এবং চাঁদা সংগ্রহে সহায়তা করবে। এছাড়া, গ্রাহকরা ব্যাংকের নির্ধারিত মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই সহজে নিবন্ধন করতে এবং চাঁদা দিতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব জনাব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এছাড়াও মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. আহসান-উজ-জামান, অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা ছিলেন।

এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকিংয়ের উদ্ভাবনী সেবা দিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করা এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কাঠামো গঠনে দেশের প্রচেষ্টাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments