Tuesday, July 14, 2026
Home কর্পোরেট মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মাধ্যমে চট্টগ্রাম জেলায় ০১ মাস (১০০ ঘণ্টা) মেয়াদি ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি-এর প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হকসহ বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে ২৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার পণ্যে ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ চালু করেছে। এই অফারের আওতায় ল্যাপটপ,...

Recent Comments