Tuesday, January 20, 2026
Home পুঁজিবাজার মামুন রশিদ ন্যাশনাল টির নতুন চেয়ারম্যান

মামুন রশিদ ন্যাশনাল টির নতুন চেয়ারম্যান

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি বা এনটিসির চেয়ারম্যান হয়েছেন অর্থনীতিবিদ মামুন রশিদ। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৬৮৩তম সভায় পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

এনটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত মামুন রশিদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দেশি-বিদেশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করেছেন মামুন রশীদ। এনটিসির চেয়ারম্যান হিসেবে ব্যাংকিং, বাণিজ্য ও কৌশলগত ব্যবস্থাপনায় তাঁর দক্ষতা কাজে লাগিয়ে কোম্পানির বাজার অবস্থান আরও সুদৃঢ় করবেন বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

মামুন রশিদ বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজনেস টু বিজনেস (বিটুবি) কমার্স প্ল্যাটফর্ম শপআপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পিডব্লিউসি বাংলাদেশ, সিটিব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য সহায়ক সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মামুন রশিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলারের আসল নাম ‘মশিউর রহমান খান সম্রাট’ নয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, আসল...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা করেছে সরকার: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা জঙ্গল সলিমপুরে শিগগিরই সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

গণভোটে ‘না’ মানেই স্বৈরতন্ত্রকে শক্তিশালী করা: শারমীন মুরশিদ

অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আসন্ন গণভোটে পরিবর্তনের পক্ষে অবস্থান নিতে হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়া ছাড়া...

ঢাকায় বাড়িভাড়া নিয়ে বড় সুখবর

প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি...

Recent Comments