Tuesday, April 21, 2026
Home কর্পোরেট ময়মনসিংহে ব্যাংকান্স্যুরেন্স কর্মশালা আয়োজন করল পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ

ময়মনসিংহে ব্যাংকান্স্যুরেন্স কর্মশালা আয়োজন করল পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফ

পূবালী ব্যাংক পিএলসি ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে সম্প্রতি ময়মনসিংহে ব্যাংকান্স্যুরেন্স-বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মশালায় ব্যাংকের ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের সব শাখা ও উপশাখা প্রধানসহ ব্যাংকান্স্যুরেন্স কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী এবং পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের জিএম ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মো. ফয়জুল হক শরীফ। এ সময় পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলপ্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও টাঙ্গাইল অঞ্চলপ্রধান মো. বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় ব্যাংকান্স্যুরেন্স খাতের সাম্প্রতিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংক ও বীমা সেবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক খাতের সম্প্রসারণে ব্যাংকান্স্যুরেন্সের ভূমিকা তুলে ধরেন বক্তারা।

রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মৃত্যুঞ্জয় সাহা, ব্যাংকান্স্যুরেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট আশীষ কুমার সাহা এবং আইএএম আনোয়ার উল্লাহ। তারা ব্যাংকান্স্যুরেন্স কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল বিষয়ে একটি সেমিনার আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে...

ওয়ালটন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশজুড়ে ১৬৮ পরিবেশককে পুরস্কৃত করেছে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপরিচিত ব্র্যান্ড ওয়ালটন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইনের ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে পণ্য বিপণনে বিশেষ...

এসবিএসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা আয়োজন করেছে এসবিএম ব্যাংক পিএলসি। সোমবার (২০ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ...

শাহজীবাজার পাওয়ারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (২০...

Recent Comments