Monday, May 25, 2026
Home জাতীয় ভারতে সেতু ধসে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক

ভারতে সেতু ধসে প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক

ভারতে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, গুজরাট রাজ্যে গম্ভীরা সেতু ধসে প্রাণহানির মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।

অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ড. ইউনূস বলেন, যারা আপনজন হারিয়েছেন, তারা আমাদের ভাবনা ও প্রার্থনায় রয়েছেন। আমি আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

প্রসঙ্গত, ভারতের গুজরাটের ভদোদরায় মহিসাগর নদীর ওপর নির্মিত ৪৩ বছরের পুরোনো একটি সেতু বুধবার ভোরে ধসে পড়ে। এতে এখন পর্যন্ত ১৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাতে দেখা যায় সেতুর একাংশ ভেঙে পড়ার পর একটি ট্যাংকার বিপজ্জনকভাবে ঝুলে আছে। আর নিচে নদীতে উলটে থাকা একটি ভ্যানে আটকে থাকা এক নারীকে তার ছেলের জন্য সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায়।

এই সেতু ভদোদরার পাদ্রার মুজপুরকে আনন্দ জেলার গম্ভীরার সঙ্গে এবং মধ্য গুজরাটকে সৌরাষ্ট্র অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ার‌ম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।রোববার (২৪ মে)...

রামিসা হত্যা : রাষ্ট্রীয় খরচে আইনজীবী পেলেন সোহেল ও তার স্ত্রী

রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন...

বিএটির বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক তিন লাখ কোটি টাকা জালিয়াতি ও পাচার

বিগত ৫৫ বছরে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের...

প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন ফয়সাল রহমান। সম্প্রতি তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা আজ রোববার থেকে কার্যকর...

Recent Comments