Sunday, May 3, 2026
Home অর্থ-বানিজ্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা

ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবেন আংশিক রপ্তানিকারকরা

আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদান করবে সরকার। একই সঙ্গে বন্ডসেবা পূর্ণ অটোমেশন সম্পন্ন হতে চলেছে। রপ্তানি আয় বৃদ্ধি এবং রপ্তানি পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর দ্বিতীয় মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে অগ্রগতির কথা জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এফসিএমএ মহোদয়ের অংশগ্রহণে সভাটি বিডার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক

প্রাইভেট পার্টনারশিপ অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত : সভায় জানানো হয়, প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করার লক্ষ্যে আংশিক রপ্তানিমুখী শিল্পের অনুকূলে রপ্তানির উদ্দেশ্যে আমদানিতব্য কাঁচামাল ও উপকরণের ওপর প্রযোজ্য শুল্ক ও করাদির সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্ক বন্ড সুবিধা প্রদানের লক্ষ্যে দ্রুততম সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে। বন্ডসেবার পূর্ণ অটোমেশন প্রক্রিয়াধীন রয়েছে, যা সম্পন্ন হলে ম্যানুয়ালসেবা সম্পূর্ণভাবে স্থগিত করা হবে। রপ্তানি প্রক্রিয়াকরণ ও অর্থনৈতিক এলাকায় স্থাপিত ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত অভ্যন্তরীণ ঋণপত্রের বিপরীতে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের নিকট পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ইউটিলাইজেশন ডিক্লারেশনের (ইউডি) প্রযোজ্যতা শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছে।

যদি কোনো প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড এবং পণ্যের বর্ণনার সঙ্গে কাস্টমস কর্তৃক পরীক্ষার মাধ্যমে নির্ধারিত এইচএস কোড ও বর্ণনার মিল থাকে, তাহলে চালানটি কাস্টমস হাউস থেকে খালাস দেওয়া হবে। তবে শর্ত হলো কাস্টমস কর্তৃক নির্ধারিত এইচএস কোডের প্রথম চারটি ডিজিট প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোডের প্রথম চারটি অঙ্কের সঙ্গে মিল থাকতে হবে। এই ক্ষেত্রে আমদানিকারককে একটি অঙ্গীকারনামা দিতে হবে যে, ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স সংশ্লিষ্ট এইচএস কোড এবং পণ্যের বর্ণনা সংশোধন করবেন। এই নির্দেশনা শুল্কায়নের জন্য অপেক্ষমাণ পণ্যচালানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নয়নকে লক্ষ্য করে আরও ৩১টি বিষয়ের ওপর সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ব্যাপারে বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের যৌক্তিক চাহিদার ভিত্তিতে আংশিক রপ্তানিকারকদের বন্ড সুবিধাসহ বিভিন্ন নীতি সহায়তার প্রস্তাব নিয়ে কাজ করছি আমরা। সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি কার্যকর হতে যাচ্ছে, যার মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল নির্ভর বিভিন্ন দেশীয় শিল্প প্রতিষ্ঠান প্রতিযোগী মূল্যে রপ্তানি করার সুযোগ পাবে। আশা করছি এর ফলে ঘড়হ-জগএ খাতগুলোর রপ্তানি বৃদ্ধি ও ডাইভার্সিফিকেশন সম্ভব হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগও ত্বরান্বিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সদস্যরা আজ শপথ নিতে যাচ্ছেন। রবিবার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত...

দুই দিনে গ্রেফতার ৯৪ চাঁদাবাজ: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজি দমনে জোরালো অভিযান চালিয়ে গত দুই দিনে ৯৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে তালিকাভুক্ত অপরাধীও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যায়।...

সোনালী ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন সাড়ে তিন লাখ টাকা

সোনালী ব্যাংক পিএলসিতে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় সিনিয়র কনসালট্যান্ট (ইসলামিক ব্যাংকিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের...

উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার শিক্ষক

দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজের আরও প্রায় দুই হাজার শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর)। অধিদপ্তরের মে মাসের...

Recent Comments