Sunday, July 19, 2026
Home জাতীয় ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা

ব্যবসায়ীদের হুট করে রাজনীতিবিদ হওয়া নিয়ে যা বললেন শ্রম উপদেষ্টা

ব্যবসায়ীরা যদি রাজনীতিতে যুক্ত হতে চান, তাহলে কমপক্ষে তিন বছর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় সম্পর্ক থাকা উচিত — এমন মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৩ মে) ঢাকার এফডিসিতে ‘শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক’ বিষয়ক ছায়া সংসদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো যেন শুধুমাত্র টাকার বিনিময়ে মনোনয়ন প্রদান না করে, সেদিকে নজর দিতে হবে। তিনি মনে করেন, নির্বাচন কমিশনেরও উচিত হবে এ বিষয়ে একটি নির্দিষ্ট নিয়ম চালু করা, যাতে হুট করে কেউ ব্যবসায়িক প্রভাব খাটিয়ে রাজনীতিতে প্রবেশ করতে না পারে। রাজনীতিতে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি রাজনৈতিক দলের মান ও জনসেবার প্রতি দায়বদ্ধতা বাড়াবে।

অনুষ্ঠানে শ্রমিকদের অধিকার সম্পর্কেও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ড. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর যন্ত্রপাতি ও মালিকের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। যদি কোনো নতুন বিনিয়োগকারী এগিয়ে এসে বন্ধ কারখানাগুলো অধিগ্রহণ করে শ্রমিকদের পাওনা মেটাতে রাজি হয়, তবে তার জন্যও দরজা খোলা রয়েছে বলে তিনি জানান।

এ সময় তিনি অতীতের শ্রমিক নিরাপত্তা সংকটের কথাও স্মরণ করিয়ে দেন। বিশেষ করে ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনার প্রসঙ্গ টেনে শ্রম উপদেষ্টা বলেন, তৎকালীন সরকারের ব্যর্থতার কারণে ওই দুর্ঘটনায় এত প্রাণহানি ঘটেছে। তিনি বলেন, “রানা প্লাজা ধস ছিল একটি বড় মানবিক বিপর্যয়, কিন্তু তখন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বদলে সরকার বিভ্রান্তিকর নাটক সাজিয়েছিল। রেশমা নাটক তারই একটি উদাহরণ।”

তিনি আরো যোগ করেন, শ্রমিকদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি, সরকারকেও শ্রমিকদের স্বার্থরক্ষায় আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজে নিতে যাচ্ছে বিমান

আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা বোয়িং উড়োজাহাজ...

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

Recent Comments