Monday, June 15, 2026
Home জাতীয় বৈশ্বিক মান অনুযায়ী শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

বৈশ্বিক মান অনুযায়ী শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে শ্রম আইন সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকটি আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে আয়োজন করা হয়। এতে শ্রম আইনকে বৈশ্বিক মান অনুযায়ী আধুনিকায়নের পাশাপাশি শ্রমিকদের জন্য বিমা কাভারেজ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আইএলও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তুয়োমো পৌতিয়াইনেনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, “দেশের শ্রম খাত ইতোমধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছে, তবে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে আরও পদক্ষেপ নেওয়া জরুরি।” শ্রম আইন সংস্কারের মাধ্যমে কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিকদের অধিকারের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মানের শ্রম আইন কার্যকর হলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের শ্রম বাজার আরও প্রতিযোগিতামূলক হবে।

বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম। আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠেয় আইএলওর ৩৫৩তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। সরকার আশা করছে, এ সংস্কার শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক শ্রম মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিআরটি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে...

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী আজ রোববার এ...

Recent Comments