Tuesday, March 10, 2026
Home জাতীয় বিদেশে থাকা বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে নতুন বার্তা

বিদেশে থাকা বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে নতুন বার্তা

অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই হজে যেতে হবে বলে জানিয়েছে সরকার।

ধর্ম মন্ত্রণালয় বলছে, তারা যেসব দেশে বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশিদের হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীর অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে বলা হয়েছে।

মন্ত্রণালয় বলছে, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।

মন্ত্রণালয়ের এই চিঠিতে বলা হয়েছে, এভাবে পাঠালে নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্যাদি দেওয়া সম্ভব হয় না। এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া যাচ্ছে না। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, কিংবা হজ পালনে সক্ষম কিনা, সে বিষয়ে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। তাদেরকে হজের প্রশিক্ষণও দেওয়া যাচ্ছে না। এছাড়া বিমানের সিট খালি থাকাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে বলে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে।

 

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে।

এ নিয়ম না মানলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব নিতে হবে বলে সর্তকবার্তাও দিয়েছে মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঘটনার তদন্তে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বিরুদ্ধে আসামিকে জামিন করিয়ে দিতে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসার পর পুরো ট্রাইব্যুনালের কার্যক্রম খতিয়ে দেখতে পাঁচ...

গিভ টু গেইন” প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকায়...

ঢাবিতে পিটিয়ে হত্যা: ২২ আসামিকে গ্রেফতারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যার মামলায় ২৮ জনের বিরুদ্ধে দেওয়া পুলিশের ব্যুরো অব...

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র যুদ্ধ পরিস্থিতির জেরে সোমবার (৯ মার্চ) বিশ্ববাজারে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। এতে জ্বালানি তেলের দাম হঠাৎ করে লাফিয়ে...

Recent Comments