Friday, June 5, 2026
Home কর্পোরেট বিজিআইসিতে এম এ সামাদের জন্মবার্ষিকী ও নববর্ষ উদযাপন

বিজিআইসিতে এম এ সামাদের জন্মবার্ষিকী ও নববর্ষ উদযাপন

বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) পরিবার বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রতিষ্ঠাতা এম এ সামাদের ১০৩তম জন্মদিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন করেছে। কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজিআইসির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত আয়োজনের মাধ্যমে এম এ সামাদের অসাধারণ নেতৃত্ব, আদর্শ এবং দেশের বীমা শিল্পে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান তওহিদ সামাদ। তিনি বক্তৃতায় বিজিআইসির গতিশীল উন্নয়ন, অগ্রগতি ও সুনামের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলকে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী। তিনি বলেন, এম এ সামাদের দৃষ্টিভঙ্গি এবং অবদানের মাধ্যমে বিজিআইসি আজ দেশের অন্যতম প্রধান বীমা প্রতিষ্ঠান হিসেবে নিজ অবস্থান সুদৃঢ় করেছে।

উৎসবের অংশ হিসেবে অতিথি ও কর্মচারীদের জন্য বিশেষ প্রীতি ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হয়। এভাবে বিজিআইসি পরিবার দুইটি গুরুত্বপূর্ণ উপলক্ষকে উদযাপন করে আনন্দ ও প্রেরণার পরিবেশ সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব বাংলাদেশের

বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়াতে দেশটির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে...

ঢাকাসহ ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহও...

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

Recent Comments