মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি বিকাশ এজেন্ট পয়েন্টে জমা দিতে পারছেন কৃষকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি মেটাল মোটরসের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, পরিচালক সারাহ জামিল ও সাদ জামিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদিকে বিকাশের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী এবং বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ‘বিকাশ’-এর ‘ক্যাশ কালেকশন সলিউশন’ ব্যবহার করে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতে শীর্ষ প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে তাদের মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরো নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলতে সক্ষম হয়েছে। পাশাপাশি এ ধরনের সেবা দেশে সার্বিক ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনীতির গতিশীলতা ও সক্ষমতা বাড়াচ্ছে।


