কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে।
বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারের স্বার্থে ও বিশ্ব দরবারে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, সে কারণে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরের কাজে অতি সত্ত্বর যোগদানের উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
এর আগে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে গত বুধবার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনারের কাছে চার দফা দাবি তুলে ধরেন কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে কার্যালয়েই তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে।
উদ্ধার অভিযানকালে বিএসইসির কয়েকজন কর্মকর্তা–কর্মচারী আহত হন। এর প্রতিবাদে চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে গত বৃহস্পতিবার কর্মবিরতির ঘোষণা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা–কর্মচারীরা।


