Friday, July 10, 2026
Home কর্পোরেট বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের আয়োজন

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের আয়োজন

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এই ফিল্ড ক্যাম্পেইনের নেতৃত্ব দেন।

সোমবার (৬ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় এক মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনায় দেশব্যাপী এই প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংকের এই ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সকল শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশজুড়ে বন্যা মোকাবিলায় ১০ দফা বিশেষ উদ্যোগ প্রধানমন্ত্রীর

সারা দেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট প্রশাসন এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে উপায়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

ফান্ড ট্রান্সফার, রেমিট্যান্স সেবা এবং শরিয়াহসম্মত ইসলামিক মাইক্রো সেভিংস কার্যক্রম সম্প্রসারণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক...

উদ্ধার ও যোগাযোগ সচল করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও যোগাযোগ পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ...

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, যান চলাচলে বিঘ্ন এবং পাহাড়ি...

Recent Comments