Friday, May 15, 2026
Home অর্থ-বানিজ্য বন্দর মাশুল বাড়ায় খাদ্যপণ্যের দাম বাড়বে ৪১ শতাংশ

বন্দর মাশুল বাড়ায় খাদ্যপণ্যের দাম বাড়বে ৪১ শতাংশ

চট্টগ্রাম বন্দরের ৫৬ সেবায় গড়ে মাশুল বেড়েছে ৪১ শতাংশ। বেড়েছে বাল্কপণ্য আমদানির মাশুলও। আমদানি করা ভোগ্যপণ্য আমদানি হয় বাল্ক জাহাজে। বন্দর মাশুল বাড়ায় দাম বাড়বে খাদ্যপণ্যের। প্রভাব পড়বে ভোক্তা পর্যায়ে। এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন, বন্দরের মাশুল বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যাবে। এতে আমদানিনির্ভর খাদ্যপণ্যসহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম বাড়বে। গম, ভোজ্যতেল, চিনি থেকে শুরু করে আমদানি করা ফলের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আমদানিকারক ও পাইকারি আড়তদার ব্যবসায়ীরা।

তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বর্ধিত মাশুলে আমদানি করা প্রতি কেজি বাল্কপণ্যে পরিবহন ব্যয় পড়ছে ৪৪ পয়সা। আগে যেখানে ছিল ৩২ পয়সা। এতে বাল্কপণ্যে প্রতি কেজিতে ব্যয় বেড়েছে ১২ পয়সা। এতে ভোক্তাপর্যায়ে নেতিবাচক প্রভাব পড়বে না।

কনটেইনার পরিবহনের মাশুলের ক্ষেত্রে আগে ২০ ফুট কনটেইনার প্রতি গড়ে ১১ হাজার ৮৪৯ টাকা দিতে হত, এখন গড়ে ১৬ হাজার ২৪৩ টাকা দিতে হবে। অর্থাৎ কনটেইনার প্রতি খরচ বাড়ল গড়ে ৪ হাজার ৩৯৫ টাকা বা প্রায় ৩৭ শতাংশ। এর মধ্যে কনটেইনার ওঠানো নামানোর মাশুলই এক লাফে ৪৩ দশমিক ৪০ ডলার থেকে বেড়ে হয়েছে ৬৮ ডলার।

অন্যদিকে সরকার বলছে, ১৯৮৬ সালের পর এবারই প্রথম বন্দরের মাশুল বাড়ানো হলো। তবু আশপাশের দেশগুলোর তুলনায় এখনো এ হার অনেক কম। শিপিং অ্যাসোসিয়েশনসহ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর যৌক্তিক প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেটি আমলে না নিয়ে সরাসরি গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানোয় ক্ষোভ বাড়ছে।

সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, ‘একসঙ্গে এভাবে বাড়ানো হতবাক করার মতো। ধাপে ধাপে করা যেত।’

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সমুদ্রপথে ৯৯ শতাংশ কনটেইনার পরিবহন হয়। ফলে নতুন মাশুল কার্যকরের প্রভাব পড়বে সরাসরি ভোক্তা ও রফতানিতে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এতে একদিকে আমদানি পণ্যের দাম বাড়বে, অন্যদিকে রফতানিতে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে...

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ১২...

পুঁজিবাজার নিয়ন্ত্রণে ডিরেগুলেশনে কাজ করছে সরকার: তানভীর গনি

সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রণের জন্য ডিরেগুলেশন করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ডিরেগুলেশন...

বছরের শুরুতে এসএসসি, মাঝামাঝিতে এইচএসসি পরীক্ষার প্রস্তাব

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনে শিক্ষামন্ত্রীর প্রস্তাবের বিপক্ষে মত দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ অংশীজনরা জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি ও সমমান পরীক্ষা...

Recent Comments