Friday, March 13, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, সম্প্রতি সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল (এআইএস)-এর সাথে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক (MoU-এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো এআইএস সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

বুধবার (৪ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সাভার এলাকার অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে (প্রতিষ্ঠিত ১৯৯৭), এআইএস এখন থেকে প্রাইম ব্যাংকের আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সকল সুবিধা গ্রহণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট ও কর্মীদের জন্য পেরোল ব্যাংকিং সেবা। এছাড়া অভিভাবক ও স্টাফদের জন্য বিশেষায়িত সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএস-এর প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএস-এর পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমলো কত?

টানা ২ দফা বাড়ানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে...

প্রাইম ব্যাংকের গ্রাহকরা ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে পাবেন বিশেষ ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা...

রেমিট্যান্স আরও সহজ ও দ্রুত পৌঁছাতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি

দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে চুক্তি করেছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি। চুক্তি...

মুক্তিযুদ্ধমন্ত্রী হলেন আহমেদ আযম খান

নতুন মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা মীর মোহাম্মদ হেলাল উদ্দিননকে ভূমি...

Recent Comments