Thursday, June 4, 2026
Home পুঁজিবাজার প্রথম প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত চার তেল কোম্পানি ভালো মুনাফা করেছে

প্রথম প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত চার তেল কোম্পানি ভালো মুনাফা করেছে

রাষ্ট্রায়ত্ত চার জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা করেছে।

রাষ্ট্রায়ত্ত চার জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো মুনাফা করেছে। আলোচ্য প্রান্তিকে পদ্মা অয়েলের ২৬ দশমিক ৫৮ শতাংশ, মেঘনা পেট্রোলিয়ামের ১২ দশমিক ২৪, যমুনা অয়েলের ১৯ ও ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৮১ দশমিক ১৫ শতাংশ নিট মুনাফা বেড়েছে। কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা অয়েল: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির গ্রস আয় হয়েছে ৮৯ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৬ কোটি ২৬ লাখ টাকা। আলোচ্য সময়ে পদ্মা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৭ কোটি ৫২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৪ কোটি ৪৪ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৬ দশমিক ৫৮ শতাংশ।

প্রথম প্রান্তিকে পদ্মা অয়েলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ২৯০ টাকা ৮৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ৫৭ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ টাকা ৫৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৮৬ পয়সায়।

মেঘনা পেট্রোলিয়াম: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির গ্রস আয় হয়েছে ৬১ কোটি ৬৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৭ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য সময়ে মেঘনা পেট্রোলিয়ামের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৫৪ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৭ কোটি ৭৩ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১২ দশমিক ২৪ শতাংশ।

প্রথম প্রান্তিকে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৭৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯২ টাকা ৭৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেট্রোলিয়ামের ইপিএস হয়েছে ৬১ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৮ টাকা ৫১ পয়সায়।

যমুনা অয়েল: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৪৭ কোটি ৬৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২৪ কোটি ৯ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৯ শতাংশ।

প্রথম প্রান্তিকে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ১৩ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮৯ টাকা ৩০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে যমুনা অয়েলের ইপিএস হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩ পয়সায়।

ইস্টার্ন লুব্রিক্যান্টস: চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২৪ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ কোটি ২৬ লাখ টাকা। আলোচ্য সমেয় ইস্টার্ন লুব্রিক্যান্টসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৪৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৮ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৮১ দশমিক ১৫ শতাংশ।

প্রথম প্রান্তিকে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ১৫ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২৫ টাকা ৩ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৮০ শতাংশ নগদ ও ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ইস্টার্ন লুব্রিক্যান্টসের ইপিএস হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২২ টাকা ৫৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

যমুনা ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি

প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের উর্ধ্বতন...

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আজ দেশব্যপী উৎসাহ উদ্দীপনার সাথে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যপী ব্যাংকের সকল শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সকল বিভাগে...

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

  বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়েছে,...

নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্তির  কোম্পানি নাভানা ফার্মাসিটিক্যালস  পিএলসি গত ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে জানা...

Recent Comments