Tuesday, June 16, 2026
Home জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত: উপদেষ্টা শারমীন

নির্বাচন আয়োজনে সরকার ও কমিশন প্রস্তুত: উপদেষ্টা শারমীন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে, নির্বাচন কমিশনও আশ্বস্ত করেছে। ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যম তুলে ধরবে। তবে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে কি না—তা মূলত নির্ভর করবে রাজনৈতিক দলের আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর।

শারমীন এস মুরশিদ আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো এমন পরিবেশ গড়ে তুলবে যাতে রাষ্ট্রকে অতিরিক্ত চাপ নিতে না হয়। দেশব্যাপী জেলা প্রশাসক পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়। এ সব নিয়েই থেমে থাকলে চলবে না—সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের নেতৃত্বে এ আন্দোলন দেশকে নতুন পথে এনেছে।

নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি পাড়ায় প্রহরী ব্যবস্থা গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে ‘কুইক রেসপন্স কৌশল’ গ্রহণ করা হয়েছে—যার মাধ্যমে যেকোনো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাওয়ার কাঠামো তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

মেক্সিকোর আন্তর্জাতিক স্থাপত্য প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি (ইউএনএএম)-এর স্থাপত্য অনুষদ এবং বিখ্যাত লুইস ব্যারাগান ওয়ার্কশপের...

Recent Comments