Saturday, May 30, 2026
Home জাতীয় নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (১৯ এপ্রিল) নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, কমিশনের যেসব সুপারিশ অতি দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো এখনই কার্যকর করার পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, “এই কাজটি শুধু আমাদের দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আমরা এমন একটি উদাহরণ তৈরি করতে চাই, যা অন্য দেশগুলো অনুসরণ করতে পারে।”

তিনি আরও বলেন, “এই প্রতিবেদন শুধু অফিসে জমা রেখে দিলে চলবে না। এটিকে বই আকারে প্রকাশ করে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে হবে যেন সমাজে সচেতনতা বাড়ে ও ইতিবাচক পরিবর্তন আসে।” প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর কাছেও উপস্থাপন করা হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, যাতে ভবিষ্যত সরকারগুলোও এই রোডম্যাপ অনুসরণ করে।

সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক জানান, “জুলাইয়ের শহীদদের স্মরণে এমন কিছু করতে চেয়েছি যা নারী ও সমাজের কল্যাণে কাজ করবে।” তিনি জানান, কমিশনের প্রস্তাবগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে—বর্তমান সরকারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, ভবিষ্যত নির্বাচিত সরকারের জন্য সুপারিশ, এবং নারী আন্দোলনের দীর্ঘমেয়াদি প্রত্যাশা। ১৫টি বিষয়ে গৃহীত সংস্কার প্রস্তাবে শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, আইন ও নীতিমালায় নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে শিরীন হকের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মাহীন সুলতান, ফৌজিয়া করিম ফিরোজ, কল্পনা আক্তার, হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা ও শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments