Tuesday, May 19, 2026
Home জাতীয় সারাদেশ নারায়ণগঞ্জে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের বন্দরে ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নবীগঞ্জ এলাকার মদনপুর-মদনগঞ্জ সড়কের পাশে একটি পরিত্যক্ত ডোবায় এই মরদেহ পাওয়া যায়। স্থানীয়রা ব্রিজের নিচে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর এবং তাকে ৩-৪ দিন আগে হত্যা করা হয়ে থাকতে পারে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কিছু পশু খেয়ে ফেলায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। পুলিশ মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এবং ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছে। পুলিশের মতে, রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয় সরণি এলাকার কলমিলতা বাজার মার্কেটে ভোরে লাগা অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হলে...

বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা...

Recent Comments