জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শ্রেণীওয়ারি কর্মরত কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা নিম্নরূপ—কর্মরত প্রথম শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণীর শূন্যপদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন এবং শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন এবং শূন্যপদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। এ শ্রেণীর শূন্যপদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। এছাড়া অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৭ হাজার ৯৮০ জন; শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।