Monday, May 11, 2026
Home জাতীয় দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর অবস্থান নেবে

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর অবস্থান নেবে

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, “নৈরাজ্য সৃষ্টি করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশে চরমপন্থার কোনো স্থান নেই, এবং আমরা নিশ্চিত করব যেন রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা মাথাচাড়া দিতে না পারে।”

বুধবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক রূপান্তরের ভূমিকা রাখতে চাই। আলোচনা এবং সতর্কতায় কাজ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। চরমপন্থা বা সহিংস কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “শহীদদের চেতনা যেন দেশের জনগণ ধারণ করে, সে জন্য আমরা কাজ করছি। গণঅভ্যুত্থানে শহীদদের বিচার কাজ সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং জনগণও এ প্রচেষ্টার সঙ্গে রয়েছে।”

গণমাধ্যম সংস্কারের বিষয়ে তিনি বলেন, “আমরা চাই গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন করতে। এ জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা মফস্বল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিশদ পর্যালোচনা ও প্রস্তাবনা দেবে।”

তিনি আরও জানান, গণমাধ্যম যেন দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করে, সে বিষয়ে সরকার কাজ করছে। “গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি,” বলেন তিনি।এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের অনৈতিক প্রবণতা বন্ধে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে গর্ভে থাকা সন্তান ছেলে না...

রাজধানীর যেসব স্থানে বসছে কোরবানির পশুর হাট

ঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর...

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তারপরও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে: নৌমন্ত্রী

নৌ খাতে সমন্বয়হীনতা কাটাতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে প্রায় ১৬টি সংস্থা...

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ঈদুল আজহা সামনে রেখে স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার থেকে সারা দেশে ভ্রাম্যমাণ...

Recent Comments