Friday, June 5, 2026
Home জাতীয় দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশে শিগগিরই উচ্চপর্যায়ের সফরের প্রত্যাশা হাইকমিশনারের

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশে শিগগিরই উচ্চপর্যায়ের সফরের প্রত্যাশা হাইকমিশনারের

দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত হাইকমিশনার আনিল সুকলাল জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের পর যদি নতুন কোনো দেশে দূতাবাস খোলা হয়, তবে সেটি হবে বাংলাদেশ। তিনি বলেন, “১৯৯৭ সালে নেলসন ম্যান্ডেলা বাংলাদেশ সফরে এসে দূতাবাস খোলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার আমরা সরকারের অনুমোদন ও অর্থ বরাদ্দ পেলেই দ্রুত ঢাকায় দূতাবাস চালু করব।”

ঢাকায় এক সাক্ষাৎকারে হাইকমিশনার সুকলাল জানান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ভৌগোলিকভাবে দূরে হলেও উভয় দেশের সংকট প্রায় একই—দারিদ্র, অনুন্নয়ন, বেকারত্ব ও বৈষম্য। এই সমস্যাগুলো মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে কাজ করতে চায় তারা।

তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের কারণে বহু বছর ধরে জাতিগত, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য বিদ্যমান ছিল। সেই অভিজ্ঞতা থেকে আমরা জানি, সমস্যার মূল শেকড়ে গিয়ে কাজ করাই সমাধানের পথ। বাংলাদেশও একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তাই সহযোগিতা সম্ভব।”

দুই দেশের সম্পর্ক গভীর করতে শিগগিরই উচ্চ পর্যায়ের সফর আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান সুকলাল। এই সফরে রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের ওষুধ, পোশাক ও কৃষি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “আমরা শুধু রাজনৈতিক সম্পর্ক চাই না, চাই একটি উইন-উইন পরিস্থিতি। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, রেডিমেড গার্মেন্টস ও কৃষি খাতে প্রচুর সম্ভাবনা আছে। এখানে বিনিয়োগে আমরা আগ্রহী এবং পাশাপাশি দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশি বিনিয়োগকে স্বাগত জানাই।”

ঢাকা-কেপটাউনের দূরত্ব প্রায় ১০ হাজার কিলোমিটার হলেও সুকলাল মনে করেন, পারস্পরিক সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সফরের মাধ্যমে নতুন বিনিয়োগ চুক্তি, প্রযুক্তি বিনিময় এবং উন্নয়ন সহযোগিতা কার্যক্রম শুরু হবে।

হাইকমিশনার বলেন, “বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা চাই, এটি বাস্তব অর্থনৈতিক, সামাজিক ও উন্নয়ন অংশীদারিত্বে রূপ নিক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments