Friday, June 26, 2026
Home আন্তর্জাতিক ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার দেওয়া একাধিক বক্তব্যে তিনি জানান, দুই পক্ষই হামলা বন্ধ করতে রাজি হয়েছে এবং পরিস্থিতি শান্ত হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনাও আবার দ্রুতগতিতে এগোচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ‘গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ’ ফোনালাপ হয়েছে। সেখানে নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন বৈরুতের দক্ষিণাঞ্চলে আর কোনো সেনা পাঠানো হবে না। আগে ওই এলাকায় অভিযান চালানোর কথা বলা হলেও এখন তা থেকে পিছিয়ে এসেছে ইসরায়েল। এমনকি যেসব সেনা ওই এলাকায় যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

অন্যদিকে ট্রাম্প দাবি করেন, হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তার যোগাযোগ হয়েছে। তারাও ‘সব ধরনের গুলি ও হামলা বন্ধ’ করতে রাজি হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর নতুন করে আক্রমণ না চালানোর বিষয়ে সম্মত হয়েছে।

এদিকে ওয়াশিংটনে অবস্থিত লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে বৈরুতের দক্ষিণে হামলা বন্ধ হবে, এরপর তা পুরো লেবাননে যুদ্ধবিরতিতে পরিণত হতে পারে।

তবে এর আগে ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থগিত করেছে।  একই দিনে ট্রাম্প ভিন্ন সুরে বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভেঙে গেলেও তার তেমন উদ্বেগ নেই। তবে পরে তিনি জানান, আলাপ-আলোচনা এখনো চলছে এবং দ্রুত অগ্রগতি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments