Friday, June 12, 2026
Home জাতীয় টিউলিপের জন্য দায়িত্ব ছাড়াই ভালো হবে: দ্য টাইমস

টিউলিপের জন্য দায়িত্ব ছাড়াই ভালো হবে: দ্য টাইমস

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের মন্ত্রিসভার সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে পদ ছাড়ার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম **দ্য টাইমস**। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে বিতর্কিত ফ্ল্যাট নিয়ে তিনি তীব্র সমালোচনার মুখে রয়েছেন।

সম্পাদকীয়তে দ্য টাইমস লিখেছে, যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে টিউলিপকে বসানো ‘ভুল সিদ্ধান্ত’ ছিল। এ ধরনের অভিযোগের মধ্যে দায়িত্ব পালন তার জন্য উচিত নয়।  সম্প্রতি বাংলাদেশের দুদক রূপপুর প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে। অভিযোগ উঠেছে, টিউলিপ এবং তার পরিবারের সঙ্গে এ প্রকল্পের অর্থ লেনদেনের যোগসূত্র রয়েছে। রাশিয়ার অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময়ও টিউলিপ উপস্থিত ছিলেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এছাড়া, লন্ডনে বিতর্কিত ফ্ল্যাটের মালিকানা নিয়েও টিউলিপকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে উপহার হিসেবে তিনি দুটি ফ্ল্যাট পেয়েছেন। এর মধ্যে কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাটে বসবাসের পাশাপাশি অন্য একটি ফ্ল্যাট ভাড়া দিয়ে আয় করছেন। তবে এসব ফ্ল্যাটের মালিকানার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি টিউলিপ।

দ্য টাইমসের মতে, সিটি মিনিস্টারের পদে থাকাকালীন তার বিরুদ্ধে এমন অভিযোগের তদন্ত হওয়া ‘স্বচ্ছতা ও নৈতিকতার জন্য গুরুত্বপূর্ণ’। বিশেষ করে, তিনি তার খালা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে পারেননি।  দ্য টাইমস আরও বলেছে, যুক্তরাজ্যের অর্থনীতি এবং লন্ডনকে শীর্ষ আর্থিক কেন্দ্র হিসেবে ধরে রাখার ক্ষেত্রে টিউলিপের ভূমিকা স্পষ্ট নয়। বরং তাকে এই দায়িত্বে রাখার মাধ্যমে স্টারমার তার রাজনৈতিক ঘনিষ্ঠদের গুরুত্বপূর্ণ পদে বসানোর রেকর্ড অব্যাহত রেখেছেন।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টিউলিপের পদত্যাগ করাই যুক্তিসংগত হবে বলে মন্তব্য করেছে দ্য টাইমস। তবে নির্দোষ প্রমাণিত হলে তাকে পুনরায় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments