Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ, ভোটের দিন বন্ধ...

টানা তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ, ভোটের দিন বন্ধ যাত্রী পারাপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে প্রথমবারের মতো ভোটের দিন হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই দুদিন হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকবে স্থলবন্দরের ভেতরের সব কার্যক্রম।
এছাড়া শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে সে দিনেও বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রফতানিসহ বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের ভেতরের কার্যক্রম শুরু হবে। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে। এবারই প্রথমবারের মতো ভোটের দিন যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য দিন যথারীতি এ পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশের মাঝে যাতায়াত করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments