Saturday, July 11, 2026
Home কর্পোরেট চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চুয়েটে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জুলাই, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। অনুষ্ঠানে চ্যাপ্টারের ২০২৬-২৭ সেশনের জন্য ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রিয়াজ আকতার মল্লিক এবং এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সাবেক সভাপতি আসহাব লাবিব এবং সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী নাসিল ইহাম ও নুসাইবা হাবিব।

সাধারণ সভায় চ্যাপ্টারের ২০২৫—২৬ কার্যকরী কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাবেক সাধারণ সম্পাদক কাজী রামিম।

প্রতিবেদন পেশ শেষে সর্বসম্মতিক্রমে চ্যাপ্টারের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি (২০২৬—২৭) ঘোষণা করা হয়। নবনির্বাচিত এই কমিটিতে পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সানাউল হক সভাপতি এবং একই ব্যাচের নাফিস হাসান নাফি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বক্তারা নতুন কমিটিকে চ্যাপ্টারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

Recent Comments